সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

রংপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাব ‘ এই স্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। গতকাল রোববার (২৩ জুলাই) সকালে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীলরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার), পিপিএম (বার), রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ প্রমুখ। আলোচনা সভায় সরকারি, বেসরকারি বিভিন্ন সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM