সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

রংপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জেলা পর্যায়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৩ উদ্বোধন করা হয়। গতকাল রবিবার (০৪ জুন) সকাল ১০টায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৩ এর ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী , রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশারফ হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য জামেস বিন জুম্মন, প্রফেসর শাহ আল সহ অন্যান্য অতিথিবৃন্দ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান।

মেলায় রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশপ্রহণ করেন। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” বিষয়ক অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM