সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জীবন বীমা’র সেলর্স অফিস স্থান্তর না করার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রংপুরে জীবন বীমা’র সেলর্স অফিস স্থান্তর না করার দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে জীবন বীমা কর্পোরেশনের ৮৬ সেলর্স অফিস স্থান্তর না করার দাবিতে প্রতিবাদ সভা করেন রংপুরের বিভিন্ন শাখার এজেন্ট, ডিও ও ডিএম নেতৃবৃন্দ। গতকাল রবিবার (১৬ জুলাই) রংপুর জীবন বীমা ভবনের হলরুমে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রংপুর জীবন বীমা কর্পোরেশনের ডিএম ইনচার্জ ও জীবন বীমা বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান পলাশ, রংপুর জীবন বীমা কর্পোরেশনের ডিএম ইনচার্জ আবুল হাসেম, ডিও-২ ফখরুল হোসেন সরকার, ডিএম-১ মোঃ আব্দুল আতাউর, ডিএম-১ মোঃ ইদ্রীস আলী, ডিএম-১ মোঃ আব্দুল হানিফ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, উত্তোরাঞ্চলে মঙ্গাপীরিত রংপুর। করোনা পরবর্তী দেশের অর্থনৈতিক মন্দা ও বৈশিক যুদ্ধ চলমান পরিস্থিতিতে আমরা অতি কষ্টে বীমা সংগ্রহ করে আসছি।

অপর দিকে দেশের বীমা কোম্পানীর গুলোর দাবী পরিশোধে গড়িমশির কারনে তাদের দায়ভার আমাদের উপর চাপানো হচ্ছে। রংপুরের অত্যাধুনিক ভবনগুলির মধ্যে জীবন বীমা ভবনটি অন্যতম। এ কারনে সাধারণ মানুষ এই ভবনের প্রতি আকৃষ্ট হয়ে বীমা গ্রহনে ইচ্ছুক হয়। অথচ এই ভবনে ভাড়াটিয়া রেখে ৮৬ সেল্স অফিস কে অন্যত্র সরিয়ে দিলে জীবন বীমার ব্যবসা ব্যহত হবে। এই সংকট মুহুর্তে রংপর ৮৬ সেল্স অফিস জীবন বীমা ভবন হতে অন্যত্র স্থানান্তর হলে বীমা সংগ্রহ বাধাগ্রস্থ হবে এবং আমরা লক্ষ অর্জনে ব্যর্থ হব। তাই জীবন বীমা ভবন থেকে রংপুর ৮৬ সেল্স অফিস স্থানান্তর প্রক্রিয়া বন্ধ করার জন্য কতৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM