সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ট্রাক চালক সুমন হ/ত্যা/কা/রীদের দৃষ্টা/ন্তমূলক শা/স্তির দাবিতে মানববন্ধন

রংপুরে ট্রাক চালক সুমন হ/ত্যা/কা/রীদের দৃষ্টা/ন্তমূলক শা/স্তির দাবিতে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

অপহরণকারীর হাতে নিহত রংপুর জেলার ট্রাক চালক মেহেরাজুল ইসলাম সুমন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।

গতকাল (৪ ফেব্রয়ারী) বিকাল ৩টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে বক্তব্য রাখেন নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, কার্যকরি সভাপতি মোঃ নাজমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম জনি, অর্থ সম্পাদক দুলু ড্রাইভার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোরসেদুর জামান মুন্না, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নিহত ট্রাক চালক মেহেরাজুল ইসলাম সুমন এর পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতি পুরণ দিতে হবে। সড়কে শ্রমিক হত্যা বন্ধ করে চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির কাষ্ঠে ঝোলাতে হবে। প্রশাসনের নিরবতা মানেই খুনিদের প্রশ্রয় দেওয়া। শ্রমিক নেতার আরও বলেন, গত ১২ জানুয়ারী রাতে ঢাকা যাত্রাবাড়ী থেকে যাওয়ার পথে উত্তরায় সন্ত্রাসীরা ট্রাক আটক করে চালক মেহেরাজুল ইসলাম সুমনকে অপহরণ করে নিয়ে যায়।

এরপর ২১ দিন পর মিডিয়ার মাধ্যমে আমরা যানাতে পারি যে চালক মেহেরাজুল ইসলাম সুমনকে তারা মেরে ফেলে তার লাশ রাস্তায় ফেলে দিয়ে যায়। অমারা বর্তমান সরকারের কাছে এই নির্মম হত্যাকান্ডের ন্যায্য বিচার চাই। দ্রুত ট্রাক চালক মেহেরাজুল ইসলাম সুমন হত্যাকারীদের গ্রেফতার না করলে দেশব্যাপী ৬৪ জেলার শ্রমিকদের নিয়ে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM