সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে নেসকো বিদ্যুাৎ শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে নেসকো বিদ্যুাৎ শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সরকারের ঘোষণা অনুযায়ী মূল বেতনের সঙ্গে ৫ ভাগ প্রণোদনাসহ দুই দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি- নেসকোর কর্মকর্তা, কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকালে নেসকো বিদ্যুাৎ শ্রমিকলীগের আহবানে রংপুর নেসকো ভবন, প্রধান প্রকৌশলীর কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচীর শুরুতে একটি বিক্ষোভ মিছিল নেসকো ভবন এলাকা প্রদক্ষিণ শেষে ভবনের সামনে এসে শেষ করে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী গত বছর জুলাই/২০২৩ থেকে বেতনের সঙ্গে পাঁচ ভাগ প্রণোদনা দেয়ার কথা, একইসঙ্গে বাৎসরিক কর্মক্ষমতা ভাতা এপিএ বোনাস প্রদানের কথা থাকলেও কোনোটাই পাচ্ছেনা রংপুর-রাজশাহীর নেসকোর কর্মকর্তা-কর্মচারীরা। তারা আরো বলেন, গত ২২ জানুয়ারি থেকে শুরু করে ৪ দিন ব্যাপী প্রথম ধাপের কর্মসূচির শেষ দিন আজ। আগামী রবিবারের মধ্যে দাবি আদায় না হলে রবিবার থেকে দ্বিতীয় ধাপের কঠোর কর্মসূচী পালনের হুশিয়ারী দেন তারা। আন্দোলন কারী নেতারা বলেন, নেসকোর প্রায় ১৮’শত কর্মকর্তা, কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে।
তাই প্রধানন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচিতে নেসকো শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কর্মচারী নেতা তরিকুল, আব্দুল আজীজ, নীহার রঞ্জন চৌধুরী, মাহাতাব, ফজর আলী, আব্দুর রাজ্জাক, আসাদুজ্জামান, ওয়াহেদ, সুমন, মাসুদ, মহিদুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় নেসকোর অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM