সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল

রংপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকালে পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকেরা। কারবালার মর্মান্তিক শোকের স্মরণে এই মিছিলে নামে মানুষের ঢল।

কারবালার বিষাদময় ঘটনাসহ নানা ঘটনার স্মরণে রংপুরের স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়। এতে অংশগ্রহণকারীদের অনেকের পরনেই ছিলো কালো পাজামা-পাঞ্জাবি। লাল, কালো, সবুজ ঝান্ডা দেখা যায় অনেকের হাতে। এসময় মিছিলটি রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্তরে মছিলি থামিয়ে চলে লাঠি খেলা। সেই সাথে বাজতে থাকে ঢোল। রংপুর মেট্রোপলিটন এলাকায় নাগরীকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়া হয়েছে বলে জানান পুলিশ প্রশাসন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM