সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাকবিশিস’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রংপুরে বাকবিশিস’র মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“সার্বজনীন শিক্ষা চাই, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ চাই” এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) এর আয়োজনে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৭ মে) সকাল ১১টায় বাকবিশিস রংপুর জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বাকবিশিস রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন বাকবিশিস রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাতেন মিয়া,

মহানগর সভাপতি নবিব হোসেন লাভলু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম সহ বাকবিশিসের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষক সমাজ। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM