জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (৩১ মে) শুক্রবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে র্যালি বের করা হয়। র্যালি শেষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুরের আতরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহানাজ বেগম। আলোচনা শেষে তামাক নিয়ন্ত্রন আইন বিষয়ে প্রেজেন্টেশন পরিবেশন করেন রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন স্যাডোর নির্বাহী পরিচালক মোঃ সরোয়ার জামিল খন্দকার, স্যাডো কর্মি সাখাওয়াত হোসেন সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ।















