সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে রথযাত্রা মহোৎসব,মহা হরিনামা সংকীর্তন ও বণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

রংপুরে রথযাত্রা মহোৎসব,মহা হরিনামা সংকীর্তন ও বণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব, মহা হরিনামা সংকীর্তন ও বণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলাবার বিকাল ৩টায় রংপুর রথযাত্রা উদযাপন পরিষদের উদ্যোগে রথযাত্রা উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সভাপতি রাম জীবন কুন্ড। মঙ্গল দীপ প্রজ্জলন করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সহ সভাপতি ধীমান ভট্টাচার্য্য।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শ্রী নিপেন্দ্র নাথ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা কমিটির সহ সভাপতি ড. উত্তম কুমার সাহা, সাধারণ সম্পাদক পার্থ বোস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নির্মলেন্দু গোস্বামী, শ্রীযুক্ত বাবু বিকাশ রায়, কোষাধক্ষ শ্রী নিখিল বাগচি, সহ সাংগঠনিক সম্পাদক বাবু শ্রী প্রকাশ চন্দ্র বর্মণ, সদস্য রতœা ঘোষ, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু কুমারেশ রায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর মহানগর কমিটির সভাপতি শ্রী অজয় সরকার দুলু, হিন্দু পরিষদ রংপুর বিভাগের আহবায়ক বাবু শ্রী পুলক বসাক,

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি সভাপতি শ্রী পলাশ রায়, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি শ্রীমান জগৎবন্ধু জগদীশ্বর দাস সাধারণ সম্পাদক শ্রীমান প্রশান্ত মধাব দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM