সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ৭দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ৭দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের ০৭ দিন ব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল (১৬ ফেব্রুয়ারী) রবিবার সকালে লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে বিজ্ঞান মেলা-২০২৫ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স ক্লাব অব রংপুরের সেμেটারী লায়ন শরিফুল ইসলাম বাবু (এমজেএফ)।

এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব রংপুর ও নর্থবেঙ্গল কো-অর্ডিনেটর জেলা ৩১৫ এ২, লায়ন মোঃ এনামুল হক সোহেল (এমজেএফ), লায়ন্স ক্লাব অব রংপুরের ট্রেজারার লায়ন এ্যাড. আহ্সানুল হাবিব মিলন (এমজেএফ), লায়ন্স ক্লাব অব জলঢাকা, নীলফামারীর প্রেসিডেন্ট লায়ন সুমাইয়া চৌধুরী স্বার্থক ।

এছাড়াও অন্যান্য লায়নবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞান মেলা কমিটির আহ্বায়ক ছিলেন প্রভাষক মোঃ মারুফ আর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইনামুল হাসান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM