সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে আয়কর আইনজীবিদের সংগঠন রংপুর ট্যাকসেস বার এসোসিয়েশনের ‘কার্যকরী পরিষদ (২০২৪-২০২৬) দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ জুন, বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশনের কাচারী বাজারে অবস্থিত কর ভবনের দ্বিতীয় তলায় সংগঠনের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম – কাজী মোঃ মুস্তাফিজুর রহমান প্যানেল জয় লাভ করেন। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ তোফাজ্জল হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এতে মোঃ আমিনুল ইসলাম সভাপতি ও কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৮৫ জন ভোটারের মধ্যে ৭৭ জন ভোট প্রদান করেন।

নির্বাচনে মোঃ আমিনুল ইসলাম- কাজী মোঃ মুস্তাফিজুর রহমান প্যানেল হতে সভাপতি পদে মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে কাজী মোঃ মুস্তাফিজুর রহমান (দুলাল), কোষাধ্যক্ষ পদে মোঃ জাফর রিয়াজ এবং সহ- সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ রেজাউল ইসলাম সুজন সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে মোঃ সাইফুল হক এবং কার্যকরী সদস্য পদে এ কে এম সফিকুল ইসলাম সান্টু, মোঃ রফিকুল ইসলাম বাবুল, মোঃ মশিয়ার রহমান, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতী, মোঃ আনোয়ারুল ইসলাম মন্ডল লিটন, মোঃ মাসউদুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM