সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • স্বাচিবের নতুন সভাপতি ডা. জামাল মহাসচিব ডা. কামরুল হাসান মিলন

স্বাচিবের নতুন সভাপতি ডা. জামাল মহাসচিব ডা. কামরুল হাসান মিলন

ডা. জিয়া / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন সভাপতি হয়েছেন জামাল উদ্দিন চৌধুরী; তার সঙ্গে মহাসচিব পদ পেয়েছেন কামরুল হাসান মিলন।

শুক্রবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে স্বাচিপের পঞ্চম জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুরে ওই অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নাম ঘোষণার আগে ওবায়দুল কাদের বিদায়ী সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজের নেতৃত্বাধীন স্বাচিপের আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এ কমিটিতে জামাল সহ-সভাপতি এবং মিলন যুগ্ম মহাসচিব ছিলেন।

কমিটি ঘোষণার সময় ওবায়দুল কাদের বলেন, “স্বাচিপের নতুন কমিটি হবে সম্পূর্ণ নতুন। স্বাচিপের নতুন কমিটিতে যারাই দায়িত্বে এসেছেন, তাদেরকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন।“

এ সময় উপস্থিত সবার উদ্দেশে আওয়ামী লীগ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আপনাদের বিশ্বাস আছে তো?” পরে উপস্থিত সবাই হ্যাঁ সূচক জবাব দেন।

স্বাচিপের সভাপতি মনোনীত হওয়া জামাল উদ্দিন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনারস অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্বে আছেন। আর মহাসচিব মিলন একসময় ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন, বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক।

দুই দশক আগে ২০০৩ সালের নভেম্বরে অধ্যাপক এম এ কাদেরীকে সভাপতি ও মোস্তফা জালাল মহিউদ্দিন মহাসচিব করে স্বাচিপের যাত্রা হয়। সংগঠনটির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১৩ নভেম্বর। বর্তমানে সারাদেশে স্বাচিপের সদস্য সংখ্যা ১৫ হাজারেরও বেশি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM