সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রংপুরে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

গণঅধকিার পরষিদরে সভাপতি নুরুল হক নুরের উপর সেনাবাহিনী, পুলিশ ও জাতীয় পার্টির হামলার প্রতিবাদ এবং আওয়ামীদলীয় সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টায় নগরীর শাহী মসজিদ সংলগ্ন গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের রংপুর বিভাগীয় প্রধান সমন্বয়ক হানিফুর রহমান সজিব, সমন্বয়ক ইমরান আহমেদ, গণ অধিকার পরিষদের রংপুর জেলা শাখার সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক আবুল জলিল রতর, সাংগঠনিক সম্পাদক জয়েল আহমেদ, নারী নেত্রী সাবিনা ইয়াছমিন, যুব অধিকার পরিষদ রংপুর জেলা শাখার সমন্বয়ক শিমুল, ছাত্র অধিকার পরিষদ রংপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম শিশির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা শাখার আহবায়ক ইয়াছির আরাফাত।

বক্তারা বলেন, গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না। এসময় তাঁরা জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবি জানান। মানববন্ধন ও সমাবেশে গণ অধিকার পরিষদ রংপুর জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM