সর্বশেষ
সর্বশেষ
  • Uncategorized
  • রংপুরে যুব উদ্যোক্তাদের ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত

রংপুরে যুব উদ্যোক্তাদের ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর এ যুব উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র ব্যবসা ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ থেকে ২০ মে ২০২৬ পর্যন্ত আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে। অনুষ্ঠানের আয়োজন করে যুব উন্নয়ন অধিদপ্তর, রংপুর এবং রংপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উক্ত প্রশিক্ষণে সর্বমোট ৯৩জন উদ্যোক্তা অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো. আব্দুল ফারুক। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের সহকারী উপ-পরিচালক মো. আখিরুল ইসলাম। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি’র সিনিয়র ম্যানেজার উত্তম দাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টেকনিক্যাল স্পেশালিস্ট-লাইভলিহুডস, সৈয়দ ইশতিয়াক আহমেদ, প্রোগ্রাম অফিসার বার্নাড কুজুর, ইস্টিফেন রিনোনাথ, রিমা রেবেকা মূর্মূ এবং সুসময় মানকিন। বক্তারা বলেন, যুব সমাজকে দক্ষ ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণ উদ্যোক্তারা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, পরিকল্পনা ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন বলেও তারা উল্লেখ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM