জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর শহরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে র্যাব ও পুলিশ সদস্যরা।অভিযানে সড়কের পাশ ও ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়।
এ সময় দখলদারদের সতর্ক করা হয় বলে জানান সহকারী কমিশনার এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ শাহান। তিনি জানান পথচারীদের নির্বিঘ্ন চলাচল ও শহরের শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।















