সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ:

একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩১তম বৈঠক আজ কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, পঞ্চানন বিশ্বাস, মোঃ আফতাব উদ্দিন সরকার, জুয়েল আরেং এবং কানিজ সুলতানা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় পর্যায়) প্রকল্প; জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণ প্রকল্প সম্পর্কে এবং বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে পর্যালোচনা করা হয়।

মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিংবোন বন্ড (২য় পর্যায়) প্রকল্পের মূল কাঁচামাল ইটকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রকল্প গ্রহণ ও মেয়াদ বৃদ্ধির ক্ষেত্রে অধিক প্রয়োজনীয় প্রকল্পের উপর গুরুত্বরোপ করার পরামর্শ প্রদান করা হয়।

মুজিব কিল্লা নির্মাণের ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্যোগপ্রবণ এলাকা নির্বাচন করা এবং সামাজিক কর্মকাণ্ডে ভাড়া প্রদান করে তহবিল গঠনের মাধ্যমে রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করার সুপারিশ করা হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের জনবল নিয়োগের ক্ষেত্রে উদ্ভূত সমস্যাগুলোর অতিসত্ত্বর সমাধান করে বেকার সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সকল সদস্য, মুক্তিযুদ্ধের শহিদ ও প্রয়াত সংসদ সদস্যগণের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রধানমন্ত্রী, স্পীকার, অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়।

বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালক, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM