সর্বশেষ
সর্বশেষ

রংপুরে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান

রংপুরে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন আট দফা দাবি বাস্তবায়নের আহ্বান

জারাল উদ্দিন,রংপুর, রংপুর প্রতিনিধি।

বিক্রয় প্রতিনিধিদের চাকরির সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে রংপুরে মানববন্ধন করেছেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধিজোটের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধিজোটের রংপুর জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পেশাজীবীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তাদের চাকরির নিরাপত্তা, কর্মপরিবেশ ও পেশাগত অধিকার এখনো যথাযথভাবে নিশ্চিত হয়নি। অনেক ক্ষেত্রে চাকরির সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় বিক্রয় প্রতিনিধিদের নানা ধরনের অনিশ্চয়তা ও সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বক্তারা আরও বলেন, বিক্রয় প্রতিনিধিদের চাকরির ক্ষেত্রে একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি বিক্রয় পেশাজীবীরা কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবেন, তা নির্ধারণ করে তাদের পেশাগত পরিচয় ও অধিকার নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সভাপতি ইমরান নাজিরের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, বিক্রয় প্রতিনিধিরা প্রতিনিয়ত মাঠপর্যায়ে দায়িত্ব পালন করে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে অবদান রাখছেন। অথচ তাদের পেশাগত মর্যাদা, চাকরির স্থায়িত্ব ও ন্যায্য সুযোগ-সুবিধার বিষয়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এ অবস্থার পরিবর্তনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। তারা আট দফা দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। মানববন্ধন থেকে বক্তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]