রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির নির্বাচনী আলোচনা তফসিল ঘোষণা
জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি:
আগামী ৮ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আলোচনা সভা ও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাধুনী হোটেল সংলগ্ন নির্বাচন পরিচালনা কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. লিটন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর জেলা শাখার ১ নম্বর যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন আলম, সাংস্কৃতিক সম্পাদক মো. হাসানুজ্জামান নাজিম, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান বাবু, কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মো. হারুন অর রশিদ ও সাবেক সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মাসুদ রানা, কমিশনার মো. জোবায়দুল ইসলাম মো. ফজলুল করিম, এম ওয়াই রাকিবুজ্জামান বাটুল, মাসুদ রানা মাসুম, মো. শামীম, মো. মাহাবুব হোসেন সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা সভা শেষে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ দোকান মালিক সমিতি রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. তানবীর হোসেন আশরাফী। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২১ ও ২২ নভেম্বর ভোটার তালিকার বিষয়ে লিখিত আপত্তি গ্রহণ, ২৩ নভেম্বর আপত্তি যাচাই, শুনানি ও নিষ্পত্তি এবং ২৪ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
এছাড়া ২৫ ও ২৬ নভেম্বর মনোনয়নপত্র বিক্রি, ২৭ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৮ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২৯ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ৩০ নভেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ৮ ডিসেম্বর রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের আবু হোরায়রা (রা.) মাদ্রাসা প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-21_01-07-51-851.jpg)



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-20_17-52-07-150.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-20_17-43-56-874.jpg)

![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-20_00-59-55-117.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-20_00-56-58-973.jpg)







