সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আদর্শ উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পুনর্মিলনীতে মন্ত্রী আসাদুল হাবীব দুলু

আদর্শ উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের পুনর্মিলনীতে মন্ত্রী আসাদুল হাবীব দুলু

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি ঃ

রংপুর, দীর্ঘ ৫৩ বছর পর রংপুর নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৩ ব্যাচের বন্ধুদের পুনর্মিলনীতে ও আড্ডায় মিলিত হন সেই ব্যাচের বন্ধু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। শনিবার নগরীর নর্থ ভিউ হোটেলে স্মৃতিময় এক আড্ডায় মিলিত হন তিনি। নিরিবিলি পরিবেশে সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এই প্রাণবন্ত আড্ডা। দীর্ঘদিন পর শৈশব ও কৈশোরের বন্ধুদের কাছে পেয়ে যেন সবাই ফিরে যান অর্ধশতাব্দী আগের সেই দিনগুলোতে। সেখানে ছিল না কোনো পদ-পদবি কিংবা পেশাগত পরিচয়ের বিভাজন। কে মন্ত্রী, কে অধ্যাপক, কে ব্যবসায়ী বা কে কৃষক সব পরিচয় ছাপিয়ে সবাই ছিলেন সবাই শুধু বন্ধু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, গোলাম আজম, কবি আব্দুস ছাত্তার প্রামানিক, এ কে এম গোলাম মোস্তফা, অধ্যাপক মোস্তাফিজার রহমান মাজু, আমজাদ হোসেন, আব্দুর রহিম, মোহাম্মদ ইসলাম ও শওকত আলী। আড্ডার শুরুতেই অসুস্থ বন্ধুদের সুস্থতা কামনা ও প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুুষ্ঠিত হয়। আড্ডার ফাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বন্ধুদের পারিবারিক ও শারীরিক খোঁজখবর নেন। অসুস্থ বন্ধুদের পাশে থাকার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM