সর্বশেষ
সর্বশেষ

মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ– স্পীকার

মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ– স্পীকার

১২ মার্চ, ২০২৪ খ্রি.

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সকলের জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে চলেছে। তিনি বলেন, মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি সোমবার অপরাহ্নে যুক্তরাজ্যের হাউজ অফ কমন্সের স্পীকার লিন্ডসে হয়লের সাথে কমনওয়েলথভুক্ত দেশগুলোর স্পীকারদের সাথে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন।

‘আসুন আমরা জাতি, ঐক্য এবং বৈচিত্র্যের একটি পরিবার কমনওয়েলথের জন্য একটি টেকসই, ন্যায়সঙ্গত এবং স্থিতিস্থাপক ভবিষ্যত গড়তে হাত মেলাই।’- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে কানাডার অটোয়াতে অনুষ্ঠিত কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে প্রদত্ত ভাষণের উদ্ধৃতি দিয়ে স্পীকার একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন।

স্পীকার বলেন, বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশসহ সারা বিশ্বে সকল প্রকার বৈষম্য এবং নিপীড়নের অবসান ঘটাতে একসাথে কাজ করতে দৃঢ় সংকল্পবদ্ধ।

এরপূর্বে স্পীকার যুক্তরাজ্যের লন্ডনস্থ হাউজ অফ কমন্সের পোর্টকুলিস হাউজে কমনওয়েলথের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘কমনওয়েলথ ৭৫ এর ফ্লাগ রেইজিং সেরিমনি’তে অংশগ্রহণ করেন এবং মায়া অ্যাঞ্জেলৌয়ের ‘দ্য রক ক্রাইস আউট টু আস টুডে’ কবিতাটি আবৃত্তি করেন।

এসময় স্পীকার যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে কমনওয়েলথ ডে সার্ভিস উপলক্ষে রাজপরিবার ও অতিথিবৃন্দের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কমনওয়েলথভুক্ত দেশগুলো থেকে আগত প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM