সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মেডিকেলে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

রংপুর মেডিকেলে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম;

” রক্তক্ষরণের সার্বজনীন চিকিৎসা হিমোফিলিয়া দিবসের প্রতিজ্ঞা” এই স্লোগানকের সামনে রেখে হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে রংপুরে বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ব হিমোফিলিয়া দিবস উপলক্ষে রংপুর মেডিকেল চত্বরে র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে পরিচালকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল কাদের জিলানী, রংপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ নাজমুল করিম, ডাঃ জিয়া, মাহামুদুল হক, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক , সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, (আর.ওয়াই.সি) রংপুর বিভাগের প্রেসিডেন্ট মোঃ আকাশ মাহামুদ, সেক্রেটারী মোঃ আশরাফুল ইসলাম।

বক্তারা বলেন, হিমোফিলিয়া একটি বংশগত মারাত্মক রক্তক্ষরণজনিত রোগ। শরীরের কোথাও কেটে গেলে রক্তক্ষরণ বন্ধ না হওয়া এই রোগের প্রধান লক্ষণ। রংপুর মেডিকেলে এই রোগের চিকিৎসা সেবা নিশিচৎ করতে হবে। এর পেক্ষিতে হিমোফিলিয়া রোগে জীবন রক্ষার্থে (াররর ও রী ) সরবরাহ নিশ্চিত করতে হবে এবং রংপুর মেডিকেলে হিমোফিলিয়া রোগ চিহ্নিত করা যন্ত্র স্থাপন করতে হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM