জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) এর আয়োজনে রংপুরে চরাঞ্চলের প্রাণীসম্পদ ব্যবসায়ীদের সংযোগ সভা অনুষ্ঠিত হয় । গতকাল (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বেলা ১২ টায় নগরীর সিও বাজার ইএসডিও জুবলী ভবনে রংপুর ও লালমনিরহাটের চরাঞ্চলের প্রাণীসম্পদ ব্যবসায়ীদের সংযোগ সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি রংপুর জেলার অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ জোবায়দুল কবীর,
সুইস কন্ট্র্র্র্র্যাক্ট শ্রীপদ সরকার, আইএস মোঃ আসলাম, এমজেএসকেএস বলরাম ঘোষ, এডমিন এন্ড একাউন্টস সুধাংসু রায়, এমএস মারুফ হোসেন (গংগাচড়া), মোঃ লুৎফর রহমান (কালিগঞ্জ আদিতমারী) , মৌসুমী রায় ( কাউনিয়া), তাজ উদ্দিন ( হাতীবান্দ), মোঃ মামুনুর রশিদ ( কাউনিয়া পীরগাছা) প্রমুখ।














