সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জেএসডি’র আয়োজনে দাবী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন

রংপুরে জেএসডি’র আয়োজনে দাবী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবী জনগণ এক হও” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) রংপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে দাবী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে দাবী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা শাখার সভাপতি আমিন উদ্দিন বিএসসি।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাঃ আব্দুস সাদেক জিহাদী, রংপুর মহানগর শাখার সভাপতি সাদেকুর রহমান, সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, সহ সভাপতি সার্জেন্ট (অব:) আতিয়ার রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী এড. রায়হান কবির, জেলা সমন্বয়কারী অধ্যাপক অবসর প্রাপ্ত চিনু কবির প্রমূখ।

মানববন্ধনে দ্বিতীয় মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ধ্বংস প্রাপ্ত রাষ্ট্র পুনরুদ্ধার, সংবিধান সংশোধন, রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বের গণতন্ত্র কায়েমের লক্ষ্যে সরকারের পদত্যাগ, ডামি সংসদ বাতিল ও জাতীয় সরকার গঠনের দাবী জানান। আরো বলেন দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM