সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। গতকাল সোমবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বণ্যার্ঢ র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাহাজ কম্পানীর মোড় হয়ে আবার দনীয় কার্যালয়ে এসে আলোচনা সভা করেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, যুগ্ন আহবায়ক মারফ চৌধুরী, মুন্তাছির মামুন মুন্না, ফজলে রাব্বি বাবু, মজনু মিয়া মিঠু, ফিরোজ আহম্মেদ, নাহিদ ইসলাম, জুনায়েদ চৌধুরী, রাসেল, মনিরুজ্জামান মনির, শাহিন আলম,আর রাফি, বিএনপি নেতা রাজিব চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক ময়েদ উদ্দিনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সকল ধর্মের, বর্ণের, গোত্রের লোকজন, শান্তিতে বসবাস ও নিজ নিজ ধর্ম পালন করে আসছে। ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নিয়ে কেউ যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকল নেতাকর্মীকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM