জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা প্রশাসন ও রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১শে ফেব্রুয়ারি ) রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান,
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ।















