জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীর শিল্পকলা একাডেমী হলরুমে এর বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগে দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া ও এডভোকেট সফুরা বেগম রুমি। এছাড়াও বক্তব্য রাখেন বানিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনসি এমপি, সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহীম,হুইপ মাহাবুব আরা বেগম গিনি, বদরগঞ্জ-তারাগঞ্জ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীসহ রংপুর বিভাগের এমপিগণ।
বিশেষ এই বর্ধিত সভায় রংপুর বিভাগের ৮ জেলা, উপজেলা, পৌরসভার আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এর আগে সকালে ২ আগস্ট প্রধানমন্ত্রীর রংপুর আগমন উপলক্ষে জিলা স্কুল মাঠ পরিদর্শনকালে কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, ২ আগস্ট রংপুর বিভাগের জনসভা হবে সর্ববৃহৎ জনসভা।
সেই জনসভা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সভা শুরু হবে। সেই জনসভাকে সমৃদ্ধ আর বিপুল জনগণের উপস্থিতি নিশ্চিতে রংপুর বিভাগের আওয়ামীলীগের নেতাকর্মীরা মুখিয়ে আছেন। এসময় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরী এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।














