জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
২১ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে রংপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন রংপুর ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক কালচারাল সোসাইটি রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক।
সভায় দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক ও এডাব রংপুর জেলা শাখার সভাপতি মোঃ চাঁদ মিঞা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিড এর প্রতিনিধি প্রিয় সাহা, শাপলা দরিদ্র বিমোচন কর্মসূচীর প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, প্রগোতি বাংলাদেশ এর প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন সোহাগ, গ্রাস রুট এর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন রাসেল, ইনসাফ এর প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, মানব বিকাশ সংস্থার প্রতিনিধি মোঃ জাকির হোসেন,
বৈরাতি সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, আগামীর স্বপ্ন এর প্রতিনিধি মোঃ বদির উদ্দিন, সমকাল সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, বাংলাদেশ রুরাল হিউম্যান হেলথ প্রগ্রামের প্রতিনিধি মোঃ আবু হানিফ, ভিলেজ পিপল অরগানাইজেশন এর প্রতিধি মোঃ শাহাজাহান আলী, স্বজন এর প্রতিনিধি মোছাঃ মীম আক্তার , মাহাবুবার রহমান প্রমুখ।















