সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ও মহানগর ইউনিট কমান্ডের আয়োজেন রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে অনুষ্ঠিত হয়। গতকাল ২৯ নভেম্বও সকাল ১১টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান ।

অনুষআঠানে বংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনসুর আলী সরকার, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম ,সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, মানিকগঞ্জ ইউনিক কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বগুড়া জেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ।

সমাবেশে রংপুর বিভাগের সকবল জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধ সংসদ কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড রংপুর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব সৌরভ, মহানগর শাখার আহবায়ক শরিফ লাভলু লেবু, সদস্য সচিব বিপ্লব। সমাবেশে বক্তারা বলেছেন আবারো একাত্তুরের পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যতদিন বেচে থাকবেন ততদিন তাদের মাথা চারা দিয়ে উঠতে দেয়া হবেনা।

বক্তারা বলেন কোন কোন মহল একাত্তুরকে বাদ দিয়ে শুধু চব্বিশের চেতনা ধারন করতে চায় । বক্তারা বলেন একাত্তুরের মহান মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি আর চব্বিশের আন্দোলনে স্বৈারাচার মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM