জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে শীতার্ত অসহায় দুঃস্থ ও পঙ্গু মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। গতকাল (১৩ জানুয়ারী ) শনিবার বাদ আছর নরগীর কাচারী বাজার এলাকায় অসহায় দুঃস্থ ও পঙ্গু মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সম্মানিত অতিথি রংপুর জেলা বেকারী মালিক সমিতি ও রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ নুরুল হক মুন্না ।
এ সময় উপস্থিত ছিলেন মহুয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর সত্বাধিকারী মোঃ নাসিমুল হক জনি, মহুয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর সত্বাধিকারী মোঃ নুরুজ্জামান হক রনি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় কাচারী বাজার সহ বিভিন্ন এলাকার প্রায় ২০০জন অসহায় দুঃস্থ ও পঙ্গু মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।















