সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রংপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। পাকিস্তানি শোষণ-শাসন ও পরাধীনতার শিকল ভেঙ্গে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ৫৩ বছর পূর্ণতা পেল। সারা দেশে সহ রংপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হয়। মহান মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি।

রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এনডিসি, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর পুলিশ সুপার শরীফ আহমেদ । এর পরপরই জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।

এরপর সকাল ৯টায় রংপুর সার্কিট হাউসে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় রংপুর জিলা স্কুল মাঠে উদ্বোধন করা হয় দিনব্যাপী বিজয় মেলা। বেলা ১১টায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান। এতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অতিথি ছিলেন। এদিকে বিজয় দিবসে রংপুরে বিজয় র‌্যালি ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রংপুর জেলা ও মহানগর।

এতে দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পাশাপাশি নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও বিজয় র‌্যালি করেছে। এ ছাড়া দিবসটি উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার পাশাপাশি শহরের প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপসমূহে আলোকসজ্জা করা হয়েছে।

শিশুদের চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া অনুষ্ঠান, শহরের সিনেমা হল ও উন্মুক্ত স্থানে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত এবং হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশুপরিবারসহ ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন কর্মসূচি ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরজুড়ে সাটানো ফেস্টুনে তুলে ধরা হয়েছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আলোকচিত্র।

এদিকে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভিড় করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সাধারণ মানুষজন। রোববার (১৬ ডিসেম্বর) ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাসদ, বাসসসহ সাংবাদিক সংগঠন প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও মুক্তিযুদ্ধের চেতনা মানুষজন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM