সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে রথ যাত্রা উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

রংপুরে রথ যাত্রা উদযাপন উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

আগামী ১৬ জুলাই রংপুরে হিন্দ্র ধর্মলম্বিদের রথ যাত্রা উদযাপন উপলক্ষে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল সংগঠনের নেতৃবৃন্দদের সাথে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল (১২ জুলাই) রবিবার সকাল ১১টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) তোফায়েল আহমেদ, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার (ভারপ্রাপ্ত) সভাপতি স্বপন ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক দীলিপচন্দ্র ঘোষ, হিন্দু,

বোদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব রায়, রংপুর কালী বাড়ী মন্দির কমিটির সহ সভাপতি অরুপ দত্ব, পালপাড়া আখড়া মন্দিরের সাধারণ সম্পাদক মনিন্দ্র নাধ দাস, রংপুর ধর্মসভার সাধারণ সম্পাদক খোকন সরকার, সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী ১৬ জুলাই বিকাল ৩টায় পালপাড়া মন্দির, কামার পাড়া মন্দির ও ক্ষত্রিয় সমিতি থেকে মোট ৩টি রথ যাত্রা বের করা হবে। রথ যাত্রা ৩টি নগরীর পায়ার চত্বরে একত্রিত হয়ে নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM