সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সন্ত্রাসী কায়দায় বাড়িতে ঢুকে সাংবাদিককে হত্যা চেষ্টা

রংপুরে সন্ত্রাসী কায়দায় বাড়িতে ঢুকে সাংবাদিককে হত্যা চেষ্টা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক , বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রংপুর শাখার কোষাধক্ষ ,রিপোটার্স ক্লাব রংপুরের কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন ইমরোজ ইমু’র বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাকে সহ তার পরিবারকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে স্থানীয় এক ডাঙ্গাবাজ পরিবারের বিরুদ্ধে।

মঙ্গলবার দিন দুপুরে নগরীর ২০ ওয়ার্ডের গুড়াতীপাড়া এলাকায় এ তান্ডব চলে। এঘটনায় ফটো সাংবাদিক ইমু’র স্ত্রী শারমিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার ও সরেজমিনে গিয়েজানা গেছে গুড়াতীপাড়র বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে সবুজ মিয়া, সাফিউল ইসলাম ও সুমন মিয়া সহ ফোজায়েল হোসেন তারেক মিয়ার স্ত্রী শামিমা আফরোজ মিনার সাথে জমি ক্রয় বিক্রয় নিয়ে দৈনিক যুগের আলোর স্টাফ ফটো সাংবাদিক ইমু’র পরিবারের সাথে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত ১৯শে এপ্রিল মঙ্গলবার দুপুরে ইমু’র প্রতিপক্ষ সংঘবদ্ধ ভাবে ধারালো অস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় অতর্কিত ভাবে বাড়িতে ঢুকে ইমু’কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে, এসময় তার সহধর্মিণীসহ পরিবারের অন্য সদস্যদের উপর হামলা চালায়। স্থানীয়রা ফটো সাংবাদিক ইমু’কে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এবিষয়ে ফটো সাংবাদিক আনোয়ার হোসেন ইমু’র স্ত্রী শারমিনা বেগম প্রতিবেদককে বলেন, আমাদের প্রতিপক্ষ এই এলাকার ডাঙ্গাবাজ পরিবার নামে পরিচিত। তারা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র সবসময় ঝগড়া বিবাদ সৃষ্টি করে।

আজকে তারা পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায় এবং আমার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করে। আমি এর বিচার চাই। এবিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার তদন্ত কর্মকর্তা হোসেন আলী প্রতবেদককে বলেন, আমরা এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন রযয়েছে , অত্র মামলার দায়িত্বভার এস আই গনেশকে দেয়া হয়েছে, এবং বিষয়ট গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM