সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯৫তম শুভ জন্মদিন পালিত

রংপুরে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯৫তম শুভ জন্মদিন পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯৫তম শুভ জন্মদিন পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল বুধবার নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর সমাধি অঙ্গনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর জেলার আহবায়ক ও রংপুর মহানগর সভাপতি সিটি মেয়র আলহাজ্ব মোঃ মোস্তফিজার রহমান মোস্তফা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, চেয়ারম্যানের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোঃ আলা উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক,

কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর জাপার সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, মোঃ জাহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মাসুদ নবী মুন্না,

সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মাসুদার রহমান মিলন,মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ আনিছুর রহমান আনিস ও কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুর রহিম বাবলুসহ জাতীয় পার্টি, রংপুর মহানগর, জেলা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিছালনা করেন জেলা জাপার যূগ্ম আহবায়ক মোঃ শাফিউল ইসলাম শাফি

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM