সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রসিকের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলমান

রসিকের ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু সহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধের লক্ষে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লার খাল বিল, ড্রেন কালভার্ড, ঝোপে ঝাড়ে ফগার স্প্রে মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার সকাল ১০টায় নগরীর ১৬ নং ওয়ার্ডের সার্কিট হাউজের সামনে মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী ।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী বলেন, রংপুর সিটি কর্পোরেশনে ডেঙ্গু সহ মশা বাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নির্দেশক্রমে রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের মশক নিধনের কার্যক্রম পদির্শন করছি। এই কার্যক্রম বেগবান করার লক্ষে প্রতিটি ওয়ার্ডের পাড়া মহল্লার খাল বিল, ড্রেন কালভার্ড, ঝোপে ঝাড়ে ফগার স্প্রে মেশিন দিয়ে মশক নিধন কাজ চলমান রয়েছে।

প্রতিটি ওয়ার্ডে মোট ২৭ জন করে কর্মচারী কাজ করছে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য শাখার সহাকারি পচ্ছিন্ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান মিজু, মোঃ মাসুদ হাসান, মোঃ হাসান রাহী , বর্জ্য শাখার পরিদর্শক মোঃ সফিকুল ইসলাম মুন্সি সহ অন্যান্য কর্মচারীবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM