সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (৯ জুন) বিকেলে এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) শুক্রবার (৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

মরহুম সিরাজুল আলম খানের নামাজে জানাজা আগামীকাল শনিবার (১০ জুন) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা হবে।

সেখানে জানাজা শেষে সিরাজুল আলম খানের লাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM