সর্বশেষ
সর্বশেষ

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ১৩ জুলাই, ২০২৩ খৃ.

একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন।

বৈঠকে ৫৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ৫৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি খাল সচল রাখতে প্রতিবছর ড্রেজিংকৃত খালসমূহের মাটি/বালু বিক্রয় করার সুপারিশ করে এবং বালু ডিসপোজাল এর বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ৪ সদস্যবিশিষ্ট (গোলাম কিবরিয়া টিপু এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, এস এম শাহজাদা এমপি, বিআইডব্লিউটিএর একজন সদস্য) একটি কমিটি গঠণ করে।

বৈঠকে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মিত ওয়াকওয়েতে অতিদ্রুত পাহারাদার নিয়োগ, যন্ত্রচালিত নৌযানের পরিবর্তে প্যাডেল চালিত নৌযানের ব্যবস্থা রাখার, টয়লেট ফ্যাসিলিটি রাখার, সামঞ্জস্যপূর্ণ ও রুচিসম্মত বিলবোর্ডসমূহের ইজারা দেওয়ার, সার্কেল গেট নির্মাণ, ধূমপানবর্জিত এলাকা হিসেবে চিহ্নিত করা, অসুস্থতাজনিত কারণে ইভাকুয়েশনের জন্য হুইলচেয়ার এর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ওয়াকওয়ে পরিচালনার নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে স্থলবন্দরে ট্যারিফ শিডিউল বৃদ্ধির সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থল বন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) এর বর্তমান কার্যক্রম, অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, স্থল বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM