সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়কে সমাজের মূল স্রোতধারায় আনতে রংপুরে মতবিনিময় সভা

প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়কে সমাজের মূল স্রোতধারায় আনতে রংপুরে মতবিনিময় সভা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর সকল সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও দলিত সম্প্রদায়কে সমাজের মূল স্রোতধারায় আনতে রংপুর জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা হেক্স-এর আয়োজনে সোমবার (১০ জুন) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান।

হেক্সের জেলা এডভোকেসী প্লাটফর্মের সদস্য পার্থ বোসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক রায়হান কবীর, সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী নাজমুল হক, ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, এ্যাড. মনিলাল দাস সহ অন্যরা।

সভায় আশ্রয়ণ প্রকল্পের জমিসহ ঘর প্রদান, কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠির উন্নয়ন ও তাদের জনসম্পদে রুপান্তরে সরকারের নানা উদ্যোগ তুলে ধরা হয়। সভায় রংপুর সদর, মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলার প্রান্তিক, ক্ষুদ্র নৃ- গোষ্ঠি ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM