সর্বশেষ
সর্বশেষ
  • আইন ও আদালত
  • বিচারিক আদালত মনিটরিং করবেন হাইকোর্টের ১৩ বিচারপতি

বিচারিক আদালত মনিটরিং করবেন হাইকোর্টের ১৩ বিচারপতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন।
বিচারিক আদালত মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটি পুর্নগঠন করেছেন প্রধান বিচারপতি। আটজনের পরিবর্তে এবার ১৩ বিচারপতিকে দায়িত্ব দেয়া হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন।

একইসঙ্গে সাচিবিক সহায়তার জন্য বিচার বিভাগীয় ১৩ কমর্কর্তাকেও দায়িত্ব দেয়া হয়েছে।

রাজশাহী-২ বিভাগে বিচারপতি মো. হাবিবুল গণি, বরিশাল বিভাগে বিচারপতি মো.আকরাম হোসেন চৌধুরী, ঢাকা-১ বিভাগে বিচারপতি মোস্তফা জামান ইসলাম, খুলনা-১ বিভাগে বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, খুলনা-২ বিভাগে বিচারপতি মো.জাফর আহমেদ, ঢাকা-২ বিভাগে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী, চট্টগ্রাম-১ বিভাগে বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা, রাজশাহী-১ বিভাগে বিচারপতি এস এম কুদ্দুস জামান,রংপুর-২ বিভাগে বিচারপতি মোহাম্মদ আলী, রংপুর-১ বিভাগে বিচারপতি শাহেদ নূরউদ্দিন, ময়মনসিংহ বিভাগে বিচারপতি মো.জাকির হোসেন এবং সিলেট বিভাগে বিচারপতি মো. আখতারুজ্জামানকে দায়িত্ব দেয়া হয়েছে।

গত বছরের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। এবার সেটি বাড়িয়ে ১৩ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM