সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম বৈঠক কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পর্যটন ভবন, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও অংশগ্রহণ করেন।

বৈঠকে বিদেশী পর্যটকদের জন্য কক্সবাজার এলাকায় জরুরি ভিত্তিতে একটি এক্সক্লুসিভ জোন স্থাপন করার সুপারিশ করা হয়।

বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট আনুষঙ্গিক অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার সুপারিশ করা হয়।

কমিটি বরিশাল বিমানবন্দর ভাঙনরোধে রানওয়ে সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।

বৈঠকে সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM