সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে রংপুরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার রাতে নগরীর দেওয়ান বাড়ি রোডস্থ রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে মতবিনিময় সভায় রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় কারিগর ও শিল্প শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন মনির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান হিরু। সভায় রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, রংপুর দর্জি শ্রমিক দোকান কর্মচারী ইউনিয়ন, রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়ন, ঠেলা ভ্যান কুলি শ্রমিক ইউনিয়ন, স’ মিল ওয়াকার্স ইউনিয়ন, রংপুর প্রেস শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিকসা শ্রমিক ইউনিয়ন, জাতীয় রিকসা চালক ইউনিয়ন, ট্রাক লেবার শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর লেদ শ্রমিক ইউনিয়ন, তুলা মিল শ্রমিক ইউনিয়ন, রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন,

রংপুর মাইক শ্রমিক ইউনিয়ন, রংপুর সাইকেল রিকসা মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর নির্মান শ্রমিক ইউনিয়ন, বে সরকারী ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন, রংপুর পিকআপ শ্রমিক ইউনিয়ন, সদর উপজেলা বেকারী শ্রমিক ইউনিয়ন, বাহার কাছনা রিকসা ভ্যান শ্রমিক ইউনিয়ন, নর সুন্দর শ্রমিক ইউনিয়ন, সৈয়দপুর উপজেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর রিকসা ভ্যান চালক ইউনিয়ন, রংপুর বিভাগীয় শহর ইমারত শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর নর সুন্দর শ্রমিক ইউনিয়ন, গ্যাস ওয়ার্লিং শ্রমিক ইউনিয় ও রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM