সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে তিস্তার পানিবন্দী মানুষের মাঝে ত্রান বিতরণ

রংপুরে তিস্তার পানিবন্দী মানুষের মাঝে ত্রান বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্যোগে রংপুরে তিস্তার পানিবন্দী এক হাজার মানুষের মাঝে ত্রান (শুকনা খাবার) বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (০১ আক্টোবর) সাকল ১১টায় রংপুরের গংগাচড়া উপজেলার লক্ষিটারী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহিপুর ব্রিজ সংলগ্ন চর সংকরদাহ এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ত্রান (শুকনা খাবার) বিতরণ করেন রংপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল হক মুন্না ।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, রংপুর বিভাগীয় বেকারী মালিক সমিতির সভাপতি ও সাঈদ বেকারীর সত্বাধিকারী মোঃ রিয়াজ শহীদ, মহয়া ব্রেড অ্যান্ড কনফেকশনারীর সত্বাধিকারী মোঃ নাসিমুল হক জনি, মহিপুর এলাকার সমাজ সেবক মোঃ খায়রুজ্জামান মনু,

রংপুর জেলা হোটেল মালিক সমিতির সহ সভাপতি মোঃ মকসুদার রহমান, রংপুর জেলা বেকারী মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক ও চয়েজ ফুডের সত্বাধিকারী মোঃ হাসান ফারুখ, রংপুর জেলা বেকারী মালিক সমিতির অফিস সহকারি মোঃ মোতাহার হোসেন, রংপুর জেলা হোটেল মালিক সমিতির অফিস সহকারি কাশফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া লক্ষিটারী ইউনিয়নের ২টি অশ্রয়ন প্রকল্পের পানিবন্দী মানুষের মাঝেও ত্রান বিতরণ করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM