সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে মর্নিং সান এফসি ক্লাবের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রংপুরে মর্নিং সান এফসি ক্লাবের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে মর্নিং সান এফসি ক্লাব কতৃক আয়োজিত ভারতের জলপাইগুড়িতে অনুষ্ঠিত নাইট ফুটবল টুর্ণামেন্টে রংপুর ফেন্ডস স্পোর্টস ক্লাব রানার আপ হওয়ায় কৃতি খেলোয়ারদের সংবর্ধনা এবং রংপুরে ৩৫ উর্দ্ধ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে নগরীর ধাপ স্টাফ কোয়াটার মাঠে রংপুর হোন্ডা জোন ও নীড় কন্সালটিং এর সহযোগিতায় অনুষ্ঠানে কৃতি খেলোয়ার রংপুর ফেন্ডস স্পোর্টস ক্লাব দলের অধিনায়ক মোঃ আপেল মাহামুদ ও টিম ম্যানেজার মোঃ আজিজুল ইসলামকে সম্মননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ মাহমুদুর রহমান টিটু। এরপর অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুরে ৩৫ উর্দ্ধ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন মর্নিং সান এফসি লালদল ও রানার আপ মর্নিং সান এফসি সাদাদল সহ সকল খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে রংপুর মর্নিং সান এফসি ক্লাবের সভাপতি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সোনালী অতীত ক্লাবের সহ সভাপতি মোঃ তাজুল ইসলাম তাজু, সাধারণ সম্পাদক মোঃ রাকিবুজ্জামান রাকিব, রংপুর মোহাম্মাদীয়া ডায়গনস্টিক সেন্টারের এমডি মোঃ শাফিকুল ইসলাম মনা। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রংপুরের উদীয়মান শিল্পী জিহান আবরার।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM