সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে রেস্তোরাঁ মালিকদের ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

রংপুরে রেস্তোরাঁ মালিকদের ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি আগ্রাসন, বর্বর নৃশংসতা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে ক্ষুব্ধ বিশ্ববাসী। প্রতিদিনই বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। এরই অংশ হিসেবে রংপুরেও ইসরায়েলি বর্বরতার প্রতিবাদ জানিয়ে সকল ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি।

বুধবার (৮ নভেম্বর) রাতে রংপুর মহানগরীর কাচারি বাজার মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত জরুরি সভা থেকে পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।সভা শেষে কোকাকোলা, ¯প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ, পেপসিসহ সকল ইসরায়েলি পণ্য ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ গাজার নিরীহ জনগোষ্ঠীর ওপর ইসরায়েলি সেনাদের হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

পরে কাচারি বাজার মোড়ে দাঁড়িয়ে ইসরায়েলি পণ্য বর্জনের অংশ হিসেবে কোকাকোলা, ¯প্রাইট, মেরিন্ডা, সেভেনআপ ও পেপসিসহ বিভিন্ন পণ্য সড়কে ফেলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির রংপুর জেলা সভাপতি নুরুল হক মুন্না, সিনিয়র সহ-সভাপতি শ্রী জীবন কুমার সিংহ, সহ-সভাপতি আইয়ুব আলী, আসলাম হোসেন, সাধারণ সম্পাদক শহিদ আক্তার সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক, আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হক ব্যাপারী, কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন, নুরুন্নবী লাকু, লাইবুল ইসলাম লাবু, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইলাম, শাহিন, পারভেজ প্রমুখ।

এদিকে ইসরায়েলি সকল পণ্য বর্জনের ডাক দেওয়ায় রেস্তোরাঁ মালিকদের সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। তারা অবিলম্বে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সহিংস বর্বরতা বন্ধে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM