সর্বশেষ
সর্বশেষ

সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করে সংসদ ও আইনসভা – ডেপুটি স্পিকার

ঢাকা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, সংসদ বা আইনসভা জনগণের সরাসরি নির্বাচিত প্রতিনিধির নিয়ে গঠিত হওয়ায় আইনসভা গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখায়, ক্ষমতার ভারসাম্য রক্ষায় এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিচ বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্ট বাংলাদেশ পার্লামেন্টের ন্যায় এককক্ষ বিশিষ্ট এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের সদস্য সংখ্যা ৮১ জন।

ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎকালে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বাংলাদেশ এবং মন্টিনিগ্রো পার্লামেন্টের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় অভিজ্ঞতা ও বেস্ট প্র্যাকটিস বিনিময়ের জন্য উভয় দেশের পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টারী ফ্রেন্ডশিপ গ্রুপ (সংসদীয় মৈত্রী গ্রুপ) গঠনের অভিপ্রায় ব্যক্ত করেন। এ সময় ডেপুটি স্পিকার মন্টেনিগ্রো পার্লামেন্টের সাথে বাংলাদেশ পার্লামেন্টের মৈত্রী গ্রুপ গঠনের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার সাক্ষাৎকালে বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তিনি আরো বলেন একটি উন্নত জাতি গঠনে বিরোধীদলকে গঠনমূলক ভূমিকা রাখতে হয়, কেবল বিরোধিতার জন্য পার্লামেন্টে বিরোধীদল থাকা উচিত নয়।

মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য বলেন, মন্টেনিগ্রো পার্লামেন্টের সংসদীয় কমিটি নির্বাহী বিভাগের সার্বিক কর্মকাণ্ড পরীক্ষা-নিরীক্ষা করার জন্য নিবিড়ভাবে কাজ করে।

ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র চর্চায় এক নতুন যাত্রা শুরু হয়েছে যা এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন তথা অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Wednesday, 7th October, 2026
26th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:37 AM
সূর্যোদয়6:52 AM
যোহর12:47 PM
আসর4:09 PM
মাগরিব6:41 PM
ইশা7:56 PM