সর্বশেষ
সর্বশেষ

লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে হুইল চেয়ার, আর্থিক অনুদান প্রদান ও কোরআন শরীফ বিতরণ

জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২ বাংলাদেশ এর আওতায় ‘অক্টোবর সেবা পক্ষ ২০২৬ উপলক্ষে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে রংপুরের প্যারালাইসিস রোগী সাবিত্রী রায়কে হুইলচেয়ার প্রদান ও ক্যান্সার রোগে আক্রান্ত দৈনিক প্রথম খবর পত্রিকার বার্তা সম্পাদক তানিম ইসতিয়াককে আর্থিক অনুদান প্রদান এবং জলঢাকা লায়ন্স ক্লাবের উদ্যোগে রংপুরের মহাব্বতখাঁ মধ্যপাড়া মাদ্রসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ , রোহেল ও বক্স বিতরণ করা হয়। (৯ অক্টোবর) শুক্রবার বাদ আছর নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে প্যালাইসিস রোগিকে হুইল চেয়ার, ক্যান্সার রোগিকে আর্থিক অনুদান প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ গোলাম জাকারিয়া পিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু এমজেএফ।

এ সময় উপস্থিত ছিলেন কনভেনশন কো চেয়ারম্যান, রিজিওনাল চেয়ারপার্সন হেডকোয়াটার ও লায়ন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বোডির চেয়ারম্যন লায়ন মোঃ এনামুল হক সোহেল, এমজেএফ, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী আহসানুল হাবিব মিলন, এমজেএফ, ক্লাব পরিচালক মোছাঃ জেবুন্নেছা জেবিন, ক্লাব পরিচালক আলহাজ্ব আব্দুল হালিম বুলু, ক্লাব পরিচালক মোঃ শরিফুল ইসলাম বাবু, এমজেএফ, ক্লাব পরিচালক মোঃ তানজেউর রহমান, জলঢাকা লায়ন্স ক্লাবের সভাপতি মোছাঃ সুমাইয়া চৌধুরী সার্থক,
ক্লাব পরিচালক অনিন্দ আউয়াল, লিও এ্যাডভাইজার ডাঃ জেরিন। এছাড়াও উপস্থিত ছিলেন লিও ক্লাব অফ রংপুর সেন্ট্রাল এর লিও জুবায়ের (ট্রেমার ও “অক্টোবর সেবা মাস ২০২৬” কমিটির চেয়ারম্যান),লিও কুরবা (জয়েন্ট ট্রেজারার ও “অক্টোবর সেবা মাস ২০২৬” কমিটির কো-চেয়ারম্যান), লিও যাকওয়ান (”অক্টোবর সেবা মাস ২০২৬” কমিটির সেক্রেটারি), লিও লামিয়া, লিও রাফি এবং হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান প্রমুখ ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Saturday, 10th October, 2026
29th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:38 AM
সূর্যোদয়6:53 AM
যোহর12:45 PM
আসর4:07 PM
মাগরিব6:37 PM
ইশা7:52 PM