উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
ঢাকা, ৮ অগ্রহায়ণ (২৩ নভেম¦র):
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, বর্তমানে প্রচলিত তেল ও গ্যাসের পাশাপাশি উবার যানবাহনগুলোতে ইলেকট্রিক পদ্ধতি চালু করা অত্যন্ত জরুরি। ইলেকট্রিক যানবাহনে পরিচালন ব্যয় অনেক কম হয়। এর ফলে একদিকে যেমন সাধারণ যাত্রীরা আরো সাশ্রয়ী ভাড়ায় যাতায়াত করতে পারবেন, অন্যদিকে উবার কোম্পানি ও চালকরাও আর্থিকভাবে বিশেষ লাভবান হবেন। পাশাপাশি এটি কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। জ্বালানি খরচ কমাতে এবং পরিবেশবান্ধব যাতায়াত নিশ্চিতে উবার বহরে ইলেকট্রিক যানবাহন যুক্ত করার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর গুলশানে হোটেল দ্য ওয়েস্টিনের অডিটোরিয়ামে বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি আনাচে-কানাচে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কার্যক্রম জোরদার করেছেন। মানুষের নিরাপদ ও আনন্দঘন যাত্রা নিশ্চিত করতে দেশের প্রধান মহাসড়কগুলোকে ৮ লেনে উন্নীত করা হচ্ছে। আধুনিক সড়ক অবকাঠামোর পূর্ণ সুফল পেতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাইড-শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকেও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, উবার বাংলাদেশে একটি অত্যন্ত সুবিধাজনক (কনভিনিয়েন্ট) বাহন হিসেবে সকল পেশা ও শ্রেণির মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অ্যাপের মাধ্যমে উবার হায়ার করার যোগাযোগ ব্যবস্থাটি বেশ উন্নত। তবে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে তাৎক্ষণিক সেবা প্রাপ্তি (কুইক রেসপন্স) এবং চালকদের ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে উবার কর্তৃপক্ষ বিশেষ নজর দেবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেন, বর্তমান সরকার দেশের সড়ক ও পরিবহণ ব্যবস্থাপনায় যুগান্তকারী ও আমূল পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। ইতোমধ্যে দেশের সড়কগুলোতে ইলেকট্রিক যানবাহন প্রচলন ও আধুনিক ট্রাফিক আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মার্ট সড়ক ব্যবস্থাপনা ও আধুনিক নীতিমালার এই রূপান্তর সম্পন্ন হলে উবারের মতো প্রযুক্তিভিত্তিক পরিবহন সেবাগুলো দেশ ও জনগণকে আরো বহুগুণ বেশি সেবা দিতে সক্ষম হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন, ইনভেস্টমেন্ট সার্ভিসের মহাপরিচালক গাজী একেএম ফজলুল হক, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান এবং উবার বাংলাদেশের কান্ট্রি হেড এসএম জমশেদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-23_15-43-17-906.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-23_20-26-45-490.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-23_20-21-56-523.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/11/Picsart_26-11-23_18-32-51-919.jpg)








