সর্বশেষ
সর্বশেষ

তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি

তথ্য কমিশনে পাঁচ দিনে ২৮টি অভিযোগ নিষ্পত্তি

ঢাকা, ৮ অগ্রহায়ণ (২৩ নভেম্বর):
তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগ নিষ্পত্তিতে কার্যক্রম জোরদার করেছে নবগঠিত তথ্য কমিশন বাংলাদেশ। কমিশন পুনর্গঠনের পর পাঁচ কার্যদিবসে মোট ৩৩টি অভিযোগের শুনানি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২৮টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং অবশিষ্ট পাঁচটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ধারাবাহিকতায় আজ আরও আটটি অভিযোগের শুনানি শেষে সেগুলো নিষ্পত্তি করা হয়।

আজকের শুনানিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন অংশগ্রহণ করেন।

শুনানিতে আসা অভিযোগগুলোর মধ্যে ছিল দিনাজপুরের সেতাবগঞ্জ সুগার মিলের জমির পরিমাণ, উপজেলাভিত্তিক জমির বিবরণ এবং ওই জমিতে থাকা জলাশয়, হাটবাজার ও দোকানপাটসংক্রান্ত তথ্য না পাওয়া।

এছাড়া জমি রেজিস্ট্রিতে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের বিষয়ে গৃহীত ব্যবস্থা, তদন্ত এবং সংশ্লিষ্ট নথিপত্রের সত্যায়িত অনুলিপি চাওয়া হয়েছিল। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীর বিদেশ গমন, ভবন নির্মাণ, অর্থের উৎস ও নকশা, গাছ কাটার অনুমোদন এবং সরকারি বাসভবন ব্যবহারের বিভিন্ন বিষয়েও তথ্য না পাওয়ার অভিযোগ করেন আবেদনকারীরা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
[daily_salat_times]