সর্বশেষ
সর্বশেষ

রংপুরে স্বারদীয় দূর্গাপুজা উপলক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন, রংপুর প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেছেন আদীকাল থেকে এদেশে আমরা সবাই মিলে স্বারদীয় দূর্গাপুজা করে আসছি। যা সম্প্রদায় সম্প্রিতীর অটুট বন্ধনে আবদ্ধ। এবারও সবাই মিলে দূর্গাপুজপা পালন করতে হবে। কোনরকম বি-শৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। সুন্দরভাবে পূজা করার জন্য প্রতিটি মন্দিরে কমিটিসহ রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সমপৃক্ততা থাকতে হবে। তাহলে পূজা উৎসব পালন সহজ ও সার্থক হবে। এব্যপারে সরকারের যে নির্দেশনা তা সবাইকে মানার আহব্বান জানান পূজা কমিটিগুলোকে।

গতকাল সকাল ১০ ঘটিকায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তেব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ট্রাষ্টি ও এমপি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোশ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের বৃহত্তর রংপুরের ট্রাষ্টি স্বপন ভট্টাচার্জ, ইশ্বরী করুনাময়ী কালীবাড়ির সভাপতি ও স্বারদীয় দূর্গাপুজা উৎযাপন কমিটির আহবায়ক ডা; নিখিলেন্দু শংকর গুহ রায়, পুলিশ সুপার মো: মোজাম্মেল হক, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও পরেশনাথ মন্দির কমিটির উপদেষ্টা শ্রী বাবলু নাগ, হিন্দু-বৈধ্য-খ্রীষ্টান ঐক্য কল্যান ফ্রন্টের মহানগর সদস্য সচিব সুনিল রায়, পরেশনাথ মন্দিরের সভাপতি রবি শোমানী, ক্ষক্রীয় সমিতির সম্পাদক বিপ্লব রায়, সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ন কবির মানিক, পল্লিবিদ্যুদের জিএম আশরাফ উদ্দিন খান, তারাগঞ্জ মন্দির কমিটির পক্ষে নিরঞ্চন রায়, সাংবাদিক ফেরদৈাস রনি, প্রমুখ। বক্তারা রংপুর নগরীতে আনুমানিক ১৬৮টি স্বারদীয় দুর্র্গাপুজা যেন সুন্দরভাবে করা যায় তার সহযোগীতা কামনা করেন প্রশাসনের নিকট। এ সভায় আনসার ভডিপি, পুলিশ, বিজিবি, মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে স্ব-স্ব বাহিনী নেতৃবৃন্দ সুষ্ঠভাবে পূজা পালন করার আশ্বাস দেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Monday, 5th October, 2026
24th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:36 AM
সূর্যোদয়6:51 AM
যোহর12:47 PM
আসর4:10 PM
মাগরিব6:43 PM
ইশা7:58 PM