রংপুর প্রতিনিধি, জালাল উদ্দিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
রংপুরের বিভিন্ন এলাকায় বিজিবি ও এসআরবি-১৩-এর যৌথ অভিযানে ৫০ কেজি ওজনের দুটি দুষ্প্রাপ্য কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে অভিযানকারী দল। উদ্ধারকৃত কষ্টিপাথরের আনুমানিক সিজার মূল্য ৫০ লাখ টাকা।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রংপুর জেলার মিঠাপুকুর, রংপুর শহর ও পীরগাছা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আরআইবি, এসআইপি ও সিভিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানের নেতৃত্বে বিজিবি ও এসআরবি-১৩-এর সমন্বয়ে গঠিত বিশেষ টহলদল অভিযান চালায়। অভিযানে দুইটি কষ্টিপাথর উদ্ধারসহ মো. মজিবর রহমান (৫৭) ও মো. এনামুল হোসেন (৫৫) নামে দুজনকে আটক করা হয়।
আটক মজিবর রহমান রংপুরের তাজহাট থানার কারণগুটলা গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। অপর আটক এনামুল হোসেন কোতোয়ালি থানার পূর্ব বোতলা এলাকার মৃত আজর উদ্দিনের ছেলে।
জব্দ করা দুটি কষ্টিপাথরের মোট ওজন ৫০ কেজি এবং আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালানের বিরুদ্ধে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যাবে।



![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-06_18-35-26-882.jpg)
![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-06_18-30-55-984.jpg)




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"resize":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}](https://bn.thelegalvoice24.com/wp-content/uploads/2026/10/Picsart_26-10-05_22-35-44-662.jpg)






