সর্বশেষ
সর্বশেষ

আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে গবেষণা করে নোবেল পেলেন বিজ্ঞানী

স্টকহোম, মস্তিষ্ক কীভাবে পৃথক স্নায়ুকোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে, সেই প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞান চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে পুরস্কারটি ঘোষণা করা হয়।

কার্ল ডেইসেরোথ (৫৪), পিটার হেগেমান (৭১) ও জর্জ নাগেল (৭৩) আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল ও অপটোজেনেটিকস নিয়ে গবেষণা করে এ পুরস্কার পেয়েছেন।

নোবেল অ্যাসেম্বলি এই তিন বিজ্ঞানীর কাজের প্রশংসা করে এক্সে লিখেছে, এই পদ্ধতি ‘মস্তিষ্কের রহস্য উন্মোচনে এখন বিশ্বজুড়ে গবেষণাগারে ব্যবহার করা হচ্ছে’।

অ্যাসেম্বলি জানিয়েছে, ডেইসেরোথ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, হেগেমান জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ে ও নাগেল জার্মানিরই ভুরৎসবুর্গ বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

অপটোজেনেটিকসের মাধ্যমে নিউরোসায়েন্সে একটি নতুন যুগের সূচনা হয়েছে বলে নোবেল অ্যাসেম্বলি জানিয়েছে।

তারা আরও বলেছে, মস্তিষ্কের স্নায়ুকোষ ও সার্কিটের কার্যক্রম আলো দিয়ে নিয়ন্ত্রণ করার এই পদ্ধতি মস্তিষ্ক কীভাবে কাজ করে তা আরও ভালোভাবে বোঝার সুযোগ তৈরি করেছে। এর মাধ্যমে আচরণ ও রোগের দিকে নিয়ে যাওয়া বিভিন্ন স্নায়ুপথের রহস্য উন্মোচনের পথও খুলেছে।

চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে নোবেল সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হলো। এ বছর পুরস্কারের অর্থমূল্য এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার)।

গত বছর রোগপ্রতিরোধ ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তিন বিজ্ঞানীকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল।

মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন ও বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার পর আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে পুরস্কার ঘোষণা করা হবে।
সুত্র. ইউএনবি /
ছবি ফটো : পন্টুস লুন্ডাহল/টিটি নিউজ এজেন্সি/এপি

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Dhaka, Bangladesh
Thursday, 8th October, 2026
27th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:38 AM
সূর্যোদয়6:53 AM
যোহর12:46 PM
আসর4:08 PM
মাগরিব6:39 PM
ইশা7:54 PM